1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

গুলি করে তিন সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির এক ব্যক্তি তিন সন্তানকে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশেল হেন্ডারসন নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি হাঁটতে বের হন। এ সময় ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গাড়ির ভেতর চারজনের মরদেহ দেখতে পান। এর কিছুক্ষণ পরেই পুলিশকে বিষয়টি জানানো হয়।’ নিহতরা ঘটনাস্থলের আশপাশের এলাকায় থাকতেন না বলে জানা গেছে।
আত্মহত্যা করা ব্যক্তি ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা হেন্ডারসন বলেন, ‘নিহত শিশুদের বয়স ৭ বছরের কম। আমরা এখনো এ বিষয়ে বেশি তথ্য পাইনি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026