1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপে পৃথক বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবারের এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) ডেটনের ঠিক উত্তরের ছোট শহর ওহাইওতে গোলাগুলির এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক রয়েছে।

শনিবার (৬ আগস্ট) এ প্রসঙ্গে এক বিবৃতিতে বাটলার টাউনশিপ পুলিশ প্রধান জন পোর্টার জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তির নাম স্টিফেন মার্লো। যিনি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং তিনি সম্ভবত সশস্ত্র এবং বিপজ্জনক।

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, বন্দুকধারী সহ নিহত ৪
যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, বন্দুকধারী সহ নিহত ৪
বিস্তারিত পড়ুন
বিবৃতিতে তিনি আরও জানান, হামলাকারী ওহাও থেকে পালিয়ে গেছে এবং এফবিআই জানিয়েছে যে, তার লেক্সিংটন, কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগোর যাতায়াতের ইতিহাস রয়েছে এবং ধারণা করা হচ্ছে এই শহরগুলোর একটিতে থাকতে পারে মার্লো।

পুলিশ প্রধান আরও জানিয়েছেন, কর্তৃপক্ষকে মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল-টোব্যাকো-আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরো (এটিএফ) দ্বারা সহায়তা করা হচ্ছে।

নাইজেরিয়ায় চার্চে বন্দুক হামলা, বহু হতাহত
নাইজেরিয়ায় চার্চে বন্দুক হামলা, বহু হতাহত
বিস্তারিত পড়ুন
মার্লোর শারীরিক চেহারা বর্ণনায় জানা যায়, তিনি ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা ৩৯ বছরের এক ব্যক্তি। পালায়নকালে হাফপ্যান্ট এবং একটি হলুদ টি-শার্ট পরা অবস্থায় ২০০৭ সালের একটি সাদা রঙের ফোর্ড এজ নিয়ে পালিয়েছে।

তবে আর হামলার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের ওই শহরটিতে আট হাজার লোক বসবাস করে।

সূত্র: সিএনএন, এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026