1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

চীন সীমান্তে যৌথ সামরিক মহড়া চালাবে আমেরিকা ও ভারত: রিপোর্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও আমেরিকা। একজন ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে এ মহড়া অনুষ্ঠিত হবে।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় যুদ্ধ করার মহড়া চালাবে নয়াদিল্লি ও ওয়াশিংটন।

তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ যৌথ মহড়ার আগাম ঘোষণা দেয়া হলো। এছাড়া, বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে এ পর্যন্ত বহুবার সংঘর্ষ হয়েছে এবং এ অঞ্চলে ভারত ও চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত।

ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত রেখা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আউলি শহরের অবস্থান। ভারত ও চীন উভয়ে ওই সীমান্তরেখার ওপারে পরস্পরের ভূখণ্ডের মালিকানা দাবি করে। তবে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকে এই রেখাই দু’দেশের সীমান্ত হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০২০ সালে চীনের দাবিকৃত ভূখণ্ডে ভারত একটি সড়ক নির্মাণ করতে গেলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ এবং চীনের চার সেনা নিহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026