1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

উত্তেজনার মধ্যে তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

এক দিনের ঝটিকা সফর সেরে তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি। যাওয়ার আগে সে দেশের রাজধানী তাইপেইতে দাঁড়িয়ে চীনা ফৌজের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস মনে করিয়ে দিলেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার।

১৯৮৯ সালের ৪ জুনের রাতে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্র-বিক্ষোভ গুঁড়িয়ে দিতে চীনা ‘পিপলস লিবারেশন আর্মি’(পিএলএ)-র অভিযানে বহু প্রাণহানি ঘটেছিল। পাঁচের দশক থেকে ধারাবাহিক ভাবে অধিকৃত তিব্বতে অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত চীনা ফৌজ। তাইপেইতে সাংবাদিক বৈঠকে এসব দাবি করেছেন ন্যান্সি।

 

তাৎপর্যপূর্ণ ভাবে তাইপেইতে বুধবার দলাই লামার নেতৃত্বাধীন ‘নির্বাসিত তিব্বত সরকারের’ প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। তাইওয়ানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার যুদ্ধে চীনা ফৌজের হামলায় নিহতদের স্মৃতিসৌধেও গিয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠকের পরে স্বশাসিত দ্বীপের সরকার এবং জনগণের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘‘আমেরিকা স্থিতাবস্থা রক্ষার পক্ষে। আমি তাইওয়ানের প্রতি আমেরিকার সমর্থনের বার্তা দিতে এসেছি। বর্তমান পরিস্থিতিতে যা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’’

চীনা হুঁশিয়ারির মধ্যেই মঙ্গলবার রাতে দক্ষিণ চীন সাগর এড়িয়ে তাইপেইয়ের শোংশান বিমানবন্দরে পৌঁছন ন্যান্সি এবং তার সঙ্গীরা। সে সময়ই তাইওয়ানের আকাশসীমায় অন্তত ২০টিরও বেশি চীনা ফাইটার জেট অনুপ্রবেশ করে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। বেইজিং যে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে পারে আমেরিকার সামরিক সূত্রে তার আঁচ মিলেছিল।

মঙ্গলবার রাতে পেলোসিরা মালয়েশিয়া থেকে তাইপেইয়ের উদ্দেশে রওনা দেয়ার পরেই তাদের নিরাপত্তা দিতে জাপানের বিমানঘাঁটি থেকে তাইওয়ানে উড়ে গিয়েছিল আমেরিকার বিমানবাহিনীর ১৩টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন। বুধবারও তাইওয়ান প্রণালী ঘেঁষে চীনা যুদ্ধবিমানের যুদ্ধ মহড়ার খবর এসেছে। অন্য দিকে, জাপানের বিমানঘাঁটি থেকে তাইওয়ানে উড়ে এসেছে আমেরিকার বিমানবাহিনীর ২২টি ফাইটার জেট।

যদিও এ মুহূর্তে তাইওয়ানে আমেরিকা সেনার বড় কোনও বাহিনী নেই। ইতিমধ্যেই তাইওয়ানে ‘সুনির্দিষ্ট হামলার’ কথা ঘোষণা করেছে চিন। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, ন্যান্সির সফরের পর চাপ বাড়াতে নতুন তৎপরতা শুরু করতে পারে চীনা ফৌজ। সূত্র: রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026