1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

আজ ছাড়বে ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬১ বার দেখা হয়েছে

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি আজ সোমবার দেশটির গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে যেতে পারে।

মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহীম কালিন রোববার একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন এ কথা বলেন। খবর দ্য হুরিয়াতের।

তিনি বলেন, এ খাদ্যশস্য রপ্তানির প্রক্রিয়া নির্বিঘ্ন করার জন্য আমরা ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ওডেসা বন্দরে শস্যবোঝাই জাহাজগুলো এখন ছাড়ার অপেক্ষায়। প্রথম জাহাজটি সোমবার বন্দর ত্যাগ করতে পারে।

আন্তর্জাতিক সমুদ্রপথে এখনো কিছুটা সমস্য আছে উল্লেখ করে কালিন বলেন, এসব সমস্যা সমাধানে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের শস্যবোঝাই প্রথম জাহাজটি তুরস্কের পতাকাবাহী বলে জানান এরদোগানের এ উপদেষ্টা। আন্তর্জাতিক জলসীমায় ঝামেলা এড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ইব্রাহীম কালিন।

ইস্তানবুলে গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়। মূলত জাতিসংঘের আহ্বানে তুরস্ক এ শস্য রপ্তানি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে মধ্যস্থতা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026