1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

শিবপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৬৭ বার দেখা হয়েছে

আবু নাঈম রিপন : শিবপুর উপজেলার ধানুয়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল করেছে এক পক্ষ। জানা গেছে, ধানুয়া মৌজায় ৫.২৫ শতাংশ জমি নিয়ে মোঃ জালাল উদ্দিন মাস্টারের সাথে একই এলাকার সিরাজ উদ্দিন শেখ ও কাউছার গংদের বিরোধ চলে আসছে। জমিটি জালাল উদ্দিন মাস্টারের দখলে থাকলেও বিভিন্ন সময়ে কাউছার গং বলপূর্বক দখলের চেষ্টা করেন। ফলে জমিটি নিজ দখলে রাখতে আদালতে মামলা করেন জালাল উদ্দিন। মামলা নং-৯৬৪/২০১৬। আদালত এক আদেশে উভয় পক্ষকে জমিতে যেতে নিষেধ করেন এবং জমির কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন না করার জন্য বলা হয়। কিন্তু সন্ত্রাসী কাউছার গং আদালতের আদেশকে তোয়াক্কা না করে সম্প্রতি জমিটি দখলে নিয়ে জালাল উদ্দিনের করা ফসল নষ্ট করে ফেলে এবং ধানের চারা রোপন করে। জালাল উদ্দিন এতে বাধা প্রদান করতে চাইলে সন্ত্রাসী কাউছার গং এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়। এবং বলে আদালতের নিষেধ আমার কাছে কোন ব্যাপারনা কিন্তু তুই কোন প্রকার বারাবারি করলে খুব খারাপি হবে, প্রানের মায়া থাকলে চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026