1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৬৩ জন গ্রেফতার, মামলা হয়েছে ৬০টি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন

ইরাকের পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইরাকের বাগদাদের নিরাপদ জোনের নিরাপত্তা ব্যুহ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন শত শত বিক্ষোভকারী। যারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জের ধরে তারা বিক্ষোভ করেছেন।

আল-সদরের রাজনৈতিক জোট গত অক্টোবরে হওয়া সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু ভোটের পরে রাজনৈতিক অচলাবস্থার কারণে তারা ক্ষমতায় নেই। খবর বিবিসির।

রয়টার্সের খবরে বলা হয়, শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারী বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে বুধবার সকাল থেকেই রাজপথে নামে সাদরের সমর্থকরা। তারা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, জলকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি বিক্ষোভকারীদের।

একপর্যায়ে পার্লামেন্ট ভবনের দেয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সেসময় কোনো আইনপ্রণেতা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, আল সদরের ব্লক ২০২১ সালের অক্টোবরে হওয়া নির্বাচনে ৭৩টি আসন জিতেছে। যা ৩২৯ সিটের পার্লামেন্টে বৃহত্তম। তবে ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে এবং আল-সদর রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে সরে এসেছেন। সূত্র : রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026