1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ট্রাম্প-পুতিন বৈঠককে সামনে রেখে হেলসিঙ্কিতে কঠোর নিরাপত্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ২৬১ বার দেখা হয়েছে

ফিনল্যান্ডে দীর্ঘ গ্রীস্মকালীন ছুটির এ সময়ে পুলিশ ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্যে ডেকে পাঠানো হয়েছে। কারণ হেলসিংকিতে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক।
ঐতিহাসিক এ বৈঠককে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ কাজে যোগ দেয়ার জন্য ছুটিতে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ডাকা হয়েছে। খবর এএফপি’র।
কারণ, রুশ-মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠকের প্রতিবাদে জোরালো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। যদিও এ সপ্তাহের গোড়ার দিকে লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভের ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি।
গত মাসের শেষের দিকে ঘোষণা করা ট্রাম্প-পুতিনের এ সম্মেলন হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীতে এ ধরনের সবচেয়ে বড় অনুষ্ঠান। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিনের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল।
এদিকে ফিনল্যান্ডের অনেক নাগরিক এএফপি’কে জানিয়েছে, তাদের দেশে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাওয়ায় তারা আনন্দিত। সোমবার সারা বিশ্বের নজর থাকবে তাদের এই বৈঠকের দিকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026