1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা পর ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

কর্তৃপক্ষের অনুরোধে চার ঘণ্টা পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের রেললাইন ছেড়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তিচ্ছু সবার টিকিট নিশ্চিত করা হবে। প্রয়োজনে ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে ট্রেন পরিচালনা করা হবে।

এর আগে, বুধবার সকালে ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে রাবি ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। ফলে সারাদেশের সাথে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরীক্ষার্থীরা জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য শিক্ষার্থীরা এদিন ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। তবে, কেবল চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন বলে জানায়। বাকি টিকিটগুলো উধাও হয়ে গেছে। টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষা দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়েছে। এ জন্য তারা এ অবরোধ করেছেন।

এদিকে, শিক্ষার্থীরা রেললাইন থেকে চলে আসার পর ছেড়ে স্টেশন থেকে ছেড়ে গেছে আটকে থাকা চিলাহাটি এক্সপ্রেস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026