1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

ডিপিডিস’র অভিযান রাত ৮টার পরেও দোকান খোলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য রাত ৮টার পর সব দোকানপাট এবং মার্কেট বন্ধ রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এ নির্দেশের আলোকে ঢাকার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

সোমবার(১৮ জুলাই) রাত ৮টার পর রাজধানীর বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় ডিপিডিসির টিম।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, আমরা প্রত্যেক জোনকে জানিয়েছি রাত ৮টার পর গাড়ি নিয়ে টহল দিতে। যদি তারা বাজার বা দোকান এখন ও খোলা দেখতে পায় তবে সেগুলো বন্ধ করতে তাদের মালিকদের প্রথমে অনুরোধ করা হবে, এরপর না মানলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

সোমবার ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ ছিল। তাই চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহে একদিন জ্বালানি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক একটি নির্দিষ্ট সময়ের জন্য লোডশেডিং শুরু হতে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026