1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সিরিয়ায় ইরানের উপস্থিতির বিপক্ষে ইসরাইল : নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২৪৬ বার দেখা হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ সময় তিনি তাকে বলেছেন যে তার দেশ সিরিয়ায় ইরানের যেকোন ধরনের উপস্থিতির কঠোর বিরোধী। খবর তাসের।
নেতানিয়াহু তার ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। সিরিয়ায় ইসরাইলের উপস্থিতির ব্যাপারে আমি ইসরাইলের অবস্থান পরিস্কার করে জোর দিয়ে বলেছি যে, আমরা সিরিয়ায় ইরানের যেকোন ধরনের উপস্থিতির কঠোর বিরোধী।’
পুতিন লিখেছেন, তিনি রাশিয়ার নেতাকে বলেছেন যে ইসরাইল তাদের ভূখন্ডের উপর সিরিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে।
তিনি আরো লিখেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমরা কঠোর প্রতিক্রিয়া অব্যাহত রাখবো।’
বুধবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী তাদের ভূখন্ডে মনুষ্যহীন একটি ড্রোন ভূপাতিত করে।
ইসরাইলের সামরিক মুখপাত্র লে: কর্নেল জোনাথন কনরিকাস জানান, সিরিয়া ও ইসরাইলকে বিভক্ত করা অসামরিক জোন গোলান হাইটসে ড্রোনটি প্রবেশের পর থেকেই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তা পর্যবেক্ষণ করছিল।
তিনি আরো জানান, মনুষ্যহীন ড্রোনটি ইসরাইল ভূখন্ডের আনুমানিক প্রায় ১০ কিলোমিটার ভিতরে চলে আসলে ইসরাইলের উত্তরাঞ্চলীয় গালিলী সাগরের দক্ষিণে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে তা ভূপাতিত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026