1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

তুরস্কে সাড়ে ১৮ হাজার সরকারি কর্মচারি বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ২৬২ বার দেখা হয়েছে

তুরস্ক সরকার নতুন এক ফরমানে পুলিশ, সৈনিক, শিক্ষাবিদসহ রাষ্ট্রের সাড়ে ১৮ হাজারের বেশি কর্মচারীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। রোববার ১৮ হাজার ৬৩২ জনের চাকরিচ্যুত করার নতুন এই ফরমান প্রকাশ করা হয়। খবর এএফপি’র।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা বিরোধী কার্যক্রম’ এর সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন এবং গোষ্ঠির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ হাজার ৯৯৮ জন পুলিশ কর্মকর্তাসহ ১৮ হাজার ৬৩২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
ফরমানে সামরিক বাহিনীর ৩ হাজার ৭৭ জন সেনা, ১ হাজার ৯৪৯ জন বিমান বাহিনীর এবং ১ হাজার ১২৬ জন নৌবাহিনীর সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া বিচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে ১ হাজার ৫২ জন সরকারি কর্মচারি, আধা সামরিক বাহিনীর ৬৪৯ জন এবং ১৯২ জন কোস্ট গার্ড সদস্য, ১৯৯ জন শিক্ষাবিদকে বরখাস্ত করা হয়। তবে সেনাবাহিনী ও মন্ত্রণালয়ের ১৪৮ জন কর্মচারীকে পুনর্বহাল করা হয়।
২০১৬ সালের জুলাইয়ে এক সেনা অভ্যুত্থানের মধ্যদিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানকে উৎখাতের চেষ্টার পর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। এর আগে জরুরি ফরমানের মাধ্যমে ১ লাখ ১০ হাজারেরও বেশি রাষ্ট্রীয় কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।
এরদোগান প্রেসিডেন্ট হিসেবে তার আগের মেয়াদে জরুরি অবস্থার মেয়াদ সাতবার নবায়ন করে, যা আগামী ১৯ জুলাই শেষ হওয়ার কথা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026