1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের গুহা থেকে চারজনকে উদ্ধার, অভিযান চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ২৫৮ বার দেখা হয়েছে

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের অন্তত চারজন সদস্যকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পানিতে ডুবে যাওয়া গুহার সুড়ঙ্গের ভেতর দিয়ে এক অভূতপূর্ব অভিযানের মাধ্যমে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয় রবিবার সকালে।
থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, যে চারজনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তাদেরকে এখন ডাক্তাররা পরীক্ষা করছেন।
পানিতে ডুবে যাওয়া সুড়ঙ্গের ভেতর দিয়ে এদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরণের যন্ত্রপাতি ব্যবহার করছেন। প্রতিটি ছেলের সঙ্গে দুজন করে ডুবুরি থাকছে।
এই উদ্ধার অভিযানে আরও সময় লাগতে পারে।
গত দু সপ্তাহের বেশি সময় ধরে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ সেখানে আটকে পড়েছিল।
একটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল এই আটকে পড়া ছেলেদের উদ্ধারে নিয়োজিত রয়েছে। এতে থাই নৌবাহিনীর সীল সদস্য এবং বিদেশি ডুবুরিরা আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026