1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানে হত্যার অভিযোগে গ্রেফতার এক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২৫৫ বার দেখা হয়েছে

টোকিও, ১০ জুন, ২০১৮ : জাপানের মধ্যাঞ্চলে হত্যার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে একটি বুলেট ট্রেনে তার ছুরি হামলায় একজন নিহত ও অপর দুই জন আহত হয়। জাপানে এ ধরনের হামলা ঘটনা খুবই বিরল।
খবর এএফপি’র।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির নামা ইচিরো কোজিমা। স্থানীয় সময় রাত ১০টার দিকে শিনকানসেন ট্রেনে এ হামলা চালানো হয়। ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাচ্ছিল।
ঘটনার পরপরই ট্রেনটি ওডাওয়ারা স্টেশনে জরুরি যাত্রাবিরতি করে। পুলিশ কর্মকর্তারা ওই বগিতে উঠে হামলাকারীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
ট্রেনটিতে ৮৮০ যাত্রী ছিল।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, হামলাকারীর বয়স ২২ বছর। তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
লোকটি বেকার ছিল।
ওই মুখপাত্র আরো বলেন, ‘এই ঘটনায় এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।’
পত্রিকায় খবরে বলা হয়, এই হামলায় দুই তরুণী সামান্য আহত হয়েছে। তারা আশঙ্কামুক্ত রয়েছে।
হামলাকারী তদন্ত কর্মকর্তাদের জানায়, হতাশা থেকে সে কাউকে হত্যা করতে চেয়েছিল।
ঘটনার সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026