1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরাইলী সৈন্যদের গুলিতে নিহত ফিলিস্তিনী নারীর দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ২৭৬ বার দেখা হয়েছে

04 June 2018-
ইসরাইলী সৈন্যদের গুলিতে নিহত ফিলিস্তিনী নারী চিকিৎসাকর্মীর দাফন সম্পন্ন হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে ইসরাইলী বিমান থেকে গাজায় হামাসের ১০টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিন থেকে ছোঁড়া রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়। এর মাধ্যমে কয়েকদিন আগে করা অস্ত্রবিরতি ভেঙ্গে গেছে। ২০১৪ সালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পরে এখনকার পরিস্থিতিই সবচেয়ে ভয়াবহ।
গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সহিংসতার সময় ইসরাইলী সৈন্যদের গুলিতে এক তরুণী স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মী নিহত হন। তার জানাজা ও দাফনে হাজার হাজার মানুষ অংশ নেয়। এর কয়েক ঘন্টা পর উভয়পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়।
ইসরাইলী সেনাবাহিনী রোববার ভোরে এক বিবৃতিতে জানায়, ‘ইসরাইলের জঙ্গি বিমান গাজা ভূখন্ডে হামাসের তিনটি সামরিক কম্পাউন্ড লক্ষ্য করে ১০টি হামলা চালিয়েছে।’
‘হামলার লক্ষ্যবস্তুর মধ্যে হামাসের অস্ত্র কারখানা ও গুদাম এবং একটি সামরিক কম্পাউন্ড ছিল।’
গাজায় এই হামলার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার সন্ধ্যায় ফিলিস্তিনী ভূখন্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট ছোঁড়া হয়। ইসরাইলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রকেট প্রতিহত করতে সক্ষম হয়। কিন্তু অপরটি গাজার অভ্যন্তরেই পড়ে।
রোববার ভোরে ইসরাইলে আরো দুটি রকেট ছোঁড়া হয়।
গাজার কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
শুক্রবার খান ইউনিসের কাছে চিকিৎসা কর্মী রাজান আল-নাজ্জারের (২১) বুকে গুলি লাগলে তিনি নিহত হন। শনিবার রাজানের দাফনের পর পরই ইসলাইলে ওই রকেট হামলা চালানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026