1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে কমিটি গঠনে গড়িমসি: স্কুল শুন্য শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯০ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরেএকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে গড়িমসির অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রতিষ্ঠানে না পাঠিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। গত বুধবার থেকে এ ঘটনা ঘটছে উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নের ১৫৪ নং গছাহার পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, স্কুল পরিচালনা কমিটি গঠনের জন্য ৯জন সদস্য নির্বাচিত সম্পন্ন হয়েছে। এদের মধ্য থেকে নির্বাচিত করা হবে সভাপতি ও সহ-সভাপতি। চলতি মাসের ৮ তারিখে মনোনীত এ কমিটির সদস্যগন বর্তমান কমিটি সভাপতি প্রমথ কুমারের সভাপতিত্বে আলোচনা বসে বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে সভাপতি পদের জন্য অভিভাবক সদস্য মহেশ চন্দ্র দেবনাথ ও এমপি মনোনীত বিদ্যুৎসায়ী সদস্য গোলাম রব্বানী তাদের নিজের নাম নিজেই প্রস্তাব করে। এতে নির্বাচনের প্রয়োজন পড়ে। কিন্তু ওই সময় বিদ্যুৎসায়ী সদস্য সভাপতি পদপ্রার্থী গোলাম রব্বানী লিখিত আবেদনের মধ্যে প্রিজাইডিং অফিসাররের দাবি করে কমিটির কাছে এবং আগামী ১৫ ফেব্রয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত করার অনুরোধ জানান। সে মোতাবেক গত ১৫ ফেব্রয়ারি নির্বাচনের তারিখ ধায্য করে স্কুলের প্রধান শিক্ষক নোটিশ জারি করেন। কিন্তু নির্বাচনের পূর্ব দিন (১৪ ফেব্রুয়ারি) রাতে স্কুলের প্রধান শিক্ষক ভোটারদের জানিয়ে দেন বিশেষ কারণে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হলো। আর এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকগন প্রতিবাদী হয়ে উঠে এবং তাদের সন্তানদের ওই প্রতিষ্ঠানে না পাঠানোর সিদ্ধন্ত নেয়। ফলে গত ১৫ ফেব্রয়ারি (বুধবার) ও ১৬ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) শিক্ষার্থী শুন্য ছিল ওই প্রতিষ্ঠানে।পরে গতকাল শনিবার আবার খোজঁ খবর নিয়ে জানা যায় উক্ত প্রতিষ্টানে শিক্ষার্থী নেই বললে চলে।
অভিভাবক সদস্য ও স্থানীয় ব্যাক্তি সদ্য চন্দ্র দেবনাথ ও প্রতাপ চন্দ্র রায় জানান, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যে সভাপতি হিসেবে আসবেন তা মেনে নেব। নির্বাচন না হলে আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাবো না।স্কুলের শিক্ষক প্রতিনিধি সভা রানী দাস ও শরীফুল ইসলাম জানান, স্কুলের পরিবেশ রক্ষার জন্য গত ১৬ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেছি তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য।
এ ব্যাপারে কথা হয় প্রধান শিক্ষক পুলক চন্দ্র দাসের সাথে। তিনি জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবে নিশ্চিত। নির্বাচন করতে যা কিছু প্রয়োজন তা প্রস্তুত ছিল, এখনও আছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই নির্বাচনের কাজ সম্পন্ন করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026