1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিলের রায়: অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণায় এশিয়ার বাজারে তেলের দাম কমেছে লা লিগায় এলচেকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু বার্সেলোনার যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২ শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল গিনির রাজধানী কোনাক্রিতে বর্জ্যের পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি যুক্তরাজ্য-রাশিয়া সম্পর্কে নতুন উত্তেজনা: রাষ্ট্রদূত প্রত্যাহার ও পাল্টাপাল্টি অভিযোগ ভারতের মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যুর ঘটনা

এভারেস্টে মেসির জার্সি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ২৪৮ বার দেখা হয়েছে

এভারেস্ট জয় করে আর্জেন্টিনার অধিনায়ক ও সেরা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির জার্সিসহ নিজের ছবি পোস্ট করলেন চীনের এক পর্বতারোহি ড্যান জেংলুওবু। এমন কীর্তি চোখ এড়ায়নি মেসির। তাই জেংলুওবুর সেই ছবি নিজের ওয়েবসাইটে দিয়ে আর্জেন্টিনার তারকা লিখেছেন, ‘এভারেস্ট জয় করার জন্য তোমাকে অভিনন্দন এবং সেখানে পৌঁছে আমার প্রতি তোমার ভালবাসার বহিঃপ্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।’
বিশ্বকাপের আগে চীনের এক পর্বতারোহীর এমন কীর্তি আত্মবিশ্বাস যোগাবে এতে কোন সন্দেহ নেই। তাই মেসির ছবিটি টুইটারে ভাইরাল হবার পর ভক্তদের নানারকম টুইটের বন্যা বইছে। বিশ্বকাপের সাথে তুলনা করে অনেকেই বলছেন, ‘মেসি কি রাশিয়ার বিশ্বকাপে এভারেস্ট জয় করতে পারবে।’
আবার অনেকে বলছেন, ‘রাশিয়ার বিশ্বকাপে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ থাকছে মেসির জন্য। কাজটি অনেক কঠিন। তবে আমরা মেসি ও তার দলকে নিয়ে অনেক বেশি আশাবাদী।’
ক্লাব পর্ব শেষ করে বিশ্বকাপের জন্য বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার সাথে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। এবার বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করবেন ইউরোপ লিগে রেকর্ড গোল্ডেন সু জয় করা মেসি।
আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026