1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

মিরপুরে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েক শ’ শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বছর বেতন বৃদ্ধির কথা বলা হলেও তা বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধির দাবি করলে কর্মীদের নানা অজুহাতে চাকরিচ্যুত করা হচ্ছে।

আজ সকালে মিরপুর-১৩, ১৪, পুলিশ স্টাফ কলেজের সামনের সড়ক, মিরপুর-২ এবং ১০ নম্বর ও কচুক্ষেত সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওইসব সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, জুকি, লোডস্টার, সারশ, ভিশন গার্মেন্ট, পলকা, এমবিএম গার্মেন্টসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা এই অবরোধ করে।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘বর্তমানে সড়ক ফাঁকা। কোনো সড়কে পোশাক শ্রমিকদের অবস্থান বা অবরোধ দেখতে পাচ্ছি না।’

এদিকে উত্তরায় ইন্ট্রাকো ডিজাইন, ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক একই দাবিতে নেমেছিলেন রাস্তায়। কয়েকটি বাসে ইট-পাটকেল ছোড়া হয় এ বিক্ষোভ থেকে। পরে পুলিশ টিয়ারসেল মেরে তাদের ছত্রভঙ্গ করে।

বেলা সোয়া ১১টায় উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করা হলে তারা জানায়, সড়ক বর্তমানে ফাঁকা রয়েছে। কোনো আন্দোলন বা অবরোধ নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026