1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

রাজধানীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে

রাজধানীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাড্ডা ও চকবাজার এলাকায় এ অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাড্ডা এলাকার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। আর চকবাজার এলাকার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার জানায়, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত বা নবায়নবিহীন কি না তা যাচাই করতে অভিযান শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। শুরুতে বাড্ডার ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার। তবে প্রতিষ্ঠানটিতে আপাতত কোনো অনিয়ম পাওয়া যায়নি। পরে তারা একই এলাকার ডগমা হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও ডাগায়নস্টিক সেন্টারে অভিযান শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়। এসময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। সে সময়সীমা শেষ হয় গতকাল শনিবার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026