1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চিরিরবন্দরে আগাম রসুন উত্তোলন শুরু দামে খুশী চাষিরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯৬ বার দেখা হয়েছে
চিরিরবন্দরে আগাম রসুন উত্তোলন শুরু দামে খুশী চাষিরা
ছবি: উপজেলার সাতনালা গ্রামের মাষ্টারপাড়া থেকে তোলা।

ছবি: উপজেলার সাতনালা গ্রামের মাষ্টারপাড়া থেকে তোলা।


মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে গত কয়েক বছর ধরে আগাম রসুন চাষ হচ্ছে। এ ধারাবাহিকতায় চলতি বছর প্রচুর পরিমাণে আগাম ও মোক্ষম সময়ে রসুন চাষ করছে চাষিরা। উপজেলা ঘুরে দেখা গেছে, আগাম চাষকৃত এসব রসুনের ফলন বাম্পার হয়েছে। বর্তমানে রসুন তুলে কাচা এবং আধা শুকনা অবস্থায় বিক্রি করে সন্তোষজনক দাম পাচ্ছে চাষিরা।

উপজেলায় কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, এ বছর ৩ শত ৪৭ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু রসুন চাষ হয়েছে ৫ শত ৮০ হেক্টর জমিতে। যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি।এ বছর প্রায় ৩০০ হেক্টর জমিতে আগাম রসুন চাষ হয়েছে এবং বাজার মূল্য বেশি পাওয়ার আশায় চাষিরা এসব রসুন অপরিপক্ষ অবস্থায় উত্তোলন করে বিক্রি করছে। তবে চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় রসুনক্ষেতে কোন ধরনের ইনজুড়ি কিংবা অন্যান্য রোগের আক্রমণ কম হয়েছে।

আগাম রসুন চাষীদের মধ্যে সাতনালা গ্রামের রসুন চাষী জাকির হোসেন ও আলোকডিহি গ্রামের বেলাল হোসেন, তেঁতুলিয়া গ্রামের আবু সাইদ, মোফাজ্জল হোসেন,সাগর, সোলেমান আলী, জোত সাতনালা গ্রামের মতিয়ার হোসেন, মুকুল হোসেন,শাহীনুর রহমান ও আইজুল ইসলাম রসুন চাষে আলোচিত হয়েছে।

রসুন চাষী মুকুল বলেন, এক বিঘা জমিতে রসুন চাষে বীজ, সার, বপন, হাল চাষ, নিড়ানী ও অন্যান্য খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। উৎপাদন হয়েছে প্রায় ৪০ মণ। যার বর্তমান বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। উৎপাদন ও আনুসাঙ্গিক খরচ দিয়ে মুনাফা থাকে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকার মত। তবে রসুনের এ বাজার পুরো মৌসুম সময় থাকবে কিনা নিশ্চিত নন তিনি ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026