1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চিরিরবন্দরে প্রধান শিক্ষক ছাড়া চলছে ৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৩০১ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট পুরোপুরি কাটেনি। সর্বমোট ১৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও বর্তমানে অনুমোদিত ১৯৭টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই শ্রেণি কার্যক্রম চলছে ৭০টি বিদ্যালয়ে।

বিদ্যালয় গুলোতে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৭৮৫টি কর্মরত আছেন ৭৫৮জন। ২৭টি সহকারী শিক্ষকের পদ এখনও শুন্য আছে। সব মিলিয়ে ৯৭টি পদ শুন্য আছে। ২০১৩ সালে উপজেলার শুধুমাত্র ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগ করা হয়। পাশাপাশি সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিকসহ) পদে সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত নিয়োগ দেয়া হয় ৭১ জনকে। তারপরও সংকট নিরসন হয়নি। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান জানান, শিক্ষক সংকটের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে সংকট নিরসন হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026