1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চারটি জ্বালানি জাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে খলিলুর রহমানের বেইজিং সফর চলতি মাসের শেষ দিকে প্রথম একনেক বৈঠকে ১৭ প্রকল্প উপস্থাপন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বিকেল গড়াতেই রাজধানীজুড়ে শুরু হয় স্বস্তির বৃষ্টি, সঙ্গে ছিল দমকা বাতাস।

এদিকে রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর খবরও পাওয়া গেছে। রাজধানীতে বিকেল সাড়ে ৩টা নাগাদ শুরু হয় বাতাস। ধীরে ধীরে এর গতি বাড়ে। সেই সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি।

শুক্রবার বছরের দ্বিতীয় কালবৈশাখীর সঙ্গে সাক্ষাৎ ঘটে রাজধানীবাসীর। কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাট ভিজে গেছে। তাতে তীব্র তাপদাহের মধ্যে স্বস্তি পাচ্ছেন জনসাধারণ। এর আগে, বৃহস্পতিবার ভোরে বছরের প্রথম কালবৈশাখীর দেখা পান রাজধানীবাসী।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় এখন কালবৈশাখী বইছে। শুধু দক্ষিণাঞ্চল বাকি রয়েছে। খানিক পর সেই অঞ্চলেও ঝড় শুরু হতে পারে। রাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আরো জানা গেছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়-রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026