1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুর সড়কে যান চলাচল বন্ধ নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী দফায় দফায় সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামলেও আজ মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে না।

সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে।
গতকাল রাতের সংঘর্ষের ঘটনার জের ধরে আজ সকাল সোয়া ১০টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলছে। ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন
নীলক্ষেতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ, বন্ধ যান চলাচল
নীলক্ষেতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ, বন্ধ যান চলাচল
বিজ্ঞাপন

 

নিউমার্কেট ছাড়াও ব্যবসায়ীরা আশপাশের মার্কেটে অবস্থান নিয়েছেন
নিউমার্কেট ছাড়াও ব্যবসায়ীরা আশপাশের মার্কেটে অবস্থান নিয়েছেনছবি: আসিফ হাওলাদার
অন্যদিকে, নিউমার্কেট ছাড়াও আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা রাফিন প্লাজা, বলাকা সিনেমা হল ও গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।

ছাদে থাকা ঢাকা কলেজের ছাত্ররা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়ছেন। রাস্তায় থাকা ব্যবসায়ীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে চন্দ্রিমা মার্কেটের সামনে থাকা ঢাকা কলেজের ছাত্ররা কিছুক্ষণ পরপরই সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীদের ধাওয়া দিচ্ছেন। ব্যবসায়ীরাও পাল্টা ধাওয়া দিচ্ছেন।

আরও পড়ুন
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে

গতকাল রাতে সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও আজ সকাল থেকে কোনো পুলিশ দেখা যায়নি।

বেলা ১১টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026