1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা ও অনিক (১৮)।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ডিএমপি’র উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হনুফা নাম এক নারী ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিক (১৮) নামে একজনকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল ৮ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহতরা একে অপরের আত্মীয় কিনা তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া জানান, উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন মারা গেছেন। তাদের মধ্যে অনিক আজ সকাল ৭ টা ৫০ মিনিটের সময় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা মারা গেছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো, মোজাম্মেল অনিককে হাসপাতালে নিয়ে আসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026