1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নরসিংদীতে প্রেমিকাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ৮ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ২৬৩ বার দেখা হয়েছে

নরসিংদীতে প্রেমিকের নিকট থেকে তুলে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে (২০ এপ্রিল) জয়পুরহাট থেকে নরসিংদীতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করার সময় ওই নারীকে গণধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।

গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের দত্তপাড়া মহল্লার স¤্রাট (২৮), রাঙ্গামাটিয়া মহল্লার আব্দুল হাইয়ের ছেলে সাকিব মিয়া (১৯), তরোয়া মহল্লার ইয়াকুব মিয়ার ছেলে জালাল উদ্দিন (১৮), শিবপুরের মুন্সেফের চর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩১), ব্রা‏হ্মনপাড়া মহল্লার আসাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (১৮), একই এলাকার মন্টু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭), সাহেপ্রতাব এলাকার আব্দুর রশিদের ছেলে রাকিব মিয়া (২০) ও শিবপুরের কুমরাদী এলাকার আবুল খায়ের এর ছেলে শাহ আলম (৩২)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আশিক শেখ নামে নরসিংদীর শিবপুরের এক যুবকের সঙ্গে জয়পুরহাট জেলার বিধবা ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিককে বিয়ে করার জন্য শুক্রবার রাতে নরসিংদীর সাহেপ্রতাব বাস্ট্যান্ডে নামেন ওই নারী। সেখান থেকে প্রেমিক আশিক ও তার এক ফুফাতো ভাই মাসুমের সঙ্গে ওই নারী রিকশাযোগে তাদের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল যোগে আসা তিন যুবক তাদের গতিরোধ করে জিম্মি করে। এসময় ওই নারীকে মহাসড়কের পাশে পৌর শিশু পার্কে নিয়ে তিনজন গণধর্ষণ করে। পরে ওই নারীকে সেখান থেকে একটি প্রাইভেটকারে থাকা ৩ যুবকের হাতে তুলে দেয়। ওই তিন যুবক শিবপুরের একটি পরিত্যক্ত মিলে নিয়ে গেলে সেখানে আরও একজন কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই নারী। পরে ধর্ষণকারীরা ওই নারীকে প্রেমিক আশিকের হাতে তুলে দিলে প্রেমিক আশিক ও তার ফুফাতো ভাই গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026