1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চারটি জ্বালানি জাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে খলিলুর রহমানের বেইজিং সফর চলতি মাসের শেষ দিকে প্রথম একনেক বৈঠকে ১৭ প্রকল্প উপস্থাপন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির

চিত্রনায়ক সোহেল হত্যা : বোতল চৌধুরী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‌্যাব। এর আগে, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেনে লুকিয়ে থাকা বোতল চৌধুরীকে গ্রেফতারের সময় ওই বাসা থেকে এ দুই নারীকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ওই দুই নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, দীর্ঘ ২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী পলাতক ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাতে তার গুলশানের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। পরে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব হেফাজত নেওয়া হয়।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার প্রধান আসামি আশিষ গ্রেফতারচিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার প্রধান আসামি আশিষ গ্রেফতার
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর আবেদীন টাওয়ারে ক্লাব ট্রাম্পসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন এভিয়েশন ও বিমান টিকেটিং ব্যবসায়ী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, আদনান সিদ্দীকি, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী ও শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। আসামিদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন কারাগারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026