1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

রাজধানীর মহাখালীতে বাস ভাঙচুরের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে এনা পরিবহনের একটি বাসের ভাড়া আদায়কারীকে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের পরিবহনশ্রমিকেরা মহাখালীর আমতলী এলাকার সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সরকারি তিতুমীর কলেজের কয়েকজন ছাত্র এনা পরিবহনের একটি বাসে ওঠেন। রাত ৯টার দিকে বাসটি মহাখালী পৌঁছালে ভাড়া আদায়কারীর সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁদের।

পরে ছাত্ররা কলেজে ফোন করে অন্য ছাত্রদের ডেকে আনেন। এ সময় ছাত্ররা ভাড়া আদায়কারীকে মারধর করে বাসটি ভাঙচুর করে চলে যান। এর প্রতিবাদে রাত সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের পরিবহনশ্রমিকেরা মহাখালীর সড়ক অবরোধ করে রাখেন। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর দুদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026