1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। পুলিশ কাউকে সেখানে কর্মসূচি পালন করার অনুমতি দেয়নি।

রবিবার দুপুরে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। তবে একই স্থানে এদিন সকাল থেকে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ এ ঘোষণা দেওয়া হয়।

এ অবস্থায় শনিবার রাতে কালুরঘাট বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ডে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপির সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

একই স্থানে উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচি ডাকলেও চট্টগ্রাম নগর পুলিশ কোনো দলকেই অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অবস্থান থাকবে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি তাদের কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। আওয়ামী লীগও একটা সমাবেশ ডেকেছে বলে শুনেছেন তিনি।

তবে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণায় অনড় রয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, বিএনপি সরে গেরেও তাঁরা কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন। কারণ, বিএনপি যে কর্মসূচি দিয়েছে, সেখানে তাদের অসৎ উদ্দেশ্য আছে।

তিনি বলেন, ইতিহাস বিকৃতির উদ্দেশ্য থেকে এ কর্মসূচি দিয়েছে। ক্ষমতায় থাকতে তারা কোনো দিন সেখানে যায়নি। এখন হঠাৎ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে কর্মসূচি কেন?

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এক সপ্তাহ আগে কর্মসূচি ঘোষণা করেছেন তারা। কিন্তু কর্মসূচির আগের দিন হঠাৎ আওয়ামী লীগ অনুষ্ঠানের ঘোষণা দিল। তারা কোনো অনুষ্ঠানে একটি মাইক বাঁধারও অনুমতি পান না। এভাবে চলতে পারে না। কেন্দ্রীয় নেতারা আসবেন। পলোগ্রাউন্ডে জনসভা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026