1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

যৌন সহিংসতার দায়ে জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমারের সামরিক বাহিনী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ২৫৫ বার দেখা হয়েছে


সশস্ত্র সংঘাতের সময় যৌন নির্যাতন চালানোর অভিযোগে এই প্রথমবারের মতো জাতিসংঘের একটি কালো তালিকায় উঠে এসেছে মিয়ানমারের সামরিক বাহিনীর নাম।
যুদ্ধ-সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতার ওপর জাতিসংঘ মহাসচিবের এক রিপোর্টে এ তালিকাটি উপস্থাপন করা হয়।
নিরাপত্তা পরিষদের এজেন্ডায় যেসব সামরিক সংঘাত আছে সেখানে ‘ধর্ষণ বা অন্য কোন ধরণের যৌন সহিংসতা চালানোর জন্য বা এর জন্য দায়ী পক্ষগুলোর’ এই তালিকায় মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করা হয়েছে।
সোমবার নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপিত এবং অনলাইনে প্রকাশিত রিপোর্টটিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৬ সালের অক্টোবর এবং ২০১৭ সালের আগস্টে রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর যে অভিযান চালায় – সেই সময় এসব যৌন সহিংসতার ঘটনা ঘটে।
জাতিসংঘ পরে ওই অভিযানকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে বর্ণনা করে।

একটি রোহিঙ্গা গ্রামে আগুন জ্বলছে
রিপোর্টে বলা হয়, যৌন সহিংসতা ওই অভিযানের অবিচ্ছেদ্য অংশ ছিল, যার উদ্দেশ্য ছিল হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রোহিঙ্গাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করা এবং তারা যাতে ফিরে না আসে তা নিশ্চিত করা।
এর পর প্রায় সাত লক্ষ রোহিঙ্গা পালিয়ে সীমান্তর ওপারে বাংলাদেশে আশ্রয় নেয়।
রিপোর্টে রোহিঙ্গা নারীদের ধর্ষণের একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026