1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

রাজধানীর বাড্ডায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

রাজধানীর বাড্ডার বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোররাত পৌণে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোঃ সাঈদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাড়িরটির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আবু সাঈদের ভাতিজা মোঃ রাজিব জানান, তিনতলা বাড়িটি সাঈদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে সাঈদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এদের মধ্যে সাঈদ হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাকে যেকোনো সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026