1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভবন ব্যবহার সনদ ছাড়া মিলবে না ব্যাংকঋণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

জেসমিন মলি

নির্মিত ইমারতে অনুমোদিত নকশা ব্যবহার হয়েছে কিনা, সেটি যাচাই-বাছাইয়ের পরই দেয়া হয় ব্যবহার সনদ বা অকুপ্যান্সি সার্টিফিকেট। ২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, রাজধানী ঢাকায় যেকোনো ইমারত নির্মাণ শেষে তা ব্যবহার বা বসবাসের জন্য এ সনদ নেয়া বাধ্যতামূলক। আংশিক নির্মিত ইমারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। সনদটি প্রতি পাঁচ বছর পর পর নবায়ন করতে হয়। তবে ভবন মালিকদের মধ্যে সনদটি গ্রহণ বা নবায়নের আগ্রহ তেমন একটা নেই। এ অবস্থায় বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ফ্ল্যাট বা ভবন ক্রয়-বিক্রয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজনে ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রেও সনদটিকে বাধ্যতামূলক করতে চাইছে সংস্থাটি।

বিষয়টি নিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এবং রাজধানীর সব সাব-রেজিস্টার অফিস ও তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দেয়ার উদ্যোগ নিচ্ছে রাজউক। সংস্থাটি বর্তমানে রাজধানীতে ভবন নির্মাণ নিয়ে বিদ্যমান বিধিমালা সংশোধন করছে। এতে ব্যবহার সনদ না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ নেয়ার ক্ষেত্রেও সনদটির উপস্থিতি বাধ্যতামূলক করতে যাচ্ছে সংস্থাটি। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026