1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

শহরের জরুরি পরিষেবাগুলো বলছে, শেভচেঙ্কো জেলার একটি ১২তলা আবাসিক ভবনে সকাল ৬টার দিকে রাশিয়ার গোলা আঘাত হানে। এতে ওই ভবন ছাড়াও পাশের একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর ভবন থেকে ৩৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে ভবনের আগুন নিভে যায়। এরপর জীবিতদের সন্ধানে কাজ শুরু করে উদ্ধারকারীরা।

জীবিতদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। ছবি: রয়টার্সসামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা যায়, ভবন থেকে বাতাসে ধোঁয়ার বড় কুণ্ডলী উড়ছে। ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করে বলছেন যে, এটি রাজধানীর জন্য একটি ‘কঠিন এবং বিপজ্জনক’ মুহূর্ত।

এদিকে দুই দিনের কারফিউর মধ্যে বাংকার, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র ও নিজেদের বাড়িতেই আশ্রয় নিচ্ছেন শহরের বাসিন্দারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026