1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জাতীয় পার্টির রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি ——–জি এম কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৩০৪ বার দেখা হয়েছে

আবু নাঈম রিপন: জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি হলো সমৃদ্ধি আর উৎপাদনের দল। জাতীয় পার্টির রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ।
তিনি গত ১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা অডিটরিয়ামে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসিচব ও নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন বাবলু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী, কেন্দ্রীয় সদস্য এড. রেজাউল করিম বাসেত, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ স্বপন। প্রাধান বক্তা ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূইয়া। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সদস্য ও নরসিংদী জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলমগীর কবির। সম্মেলনে এ এস এম জাহাঙ্গীর পাঠানকে সভাপতি ও কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম ছাত্তার সহ সভাপতি ও জহিরুল হক মোল্লা হারুণকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষনা করা হয়। উল্লেখ্য উপজেলার ৯টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। ফলে কয়েক হাজার লোকের সমাগম ঘটে সম্মেলনে। এতে অডিটরিয়াম লোকে লোকারণ্য হয়ে বাহিরে অবস্থান নেয় নেতাকর্মীরা। জানাগেছে, সম্মেলন সফল করতে আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আলমগীর কবীর এলাকায় ব্যাপক প্রচারনা চালান ও নেতাকর্মীদের উৎসাহ প্রদান করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026