1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইউক্রেনে সেনা ঘাঁটিতে রুশ বিমান হামলা, নিহত ৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

পোল্যান্ড সীমান্তের কাছেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইয়ভরিভ সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। লভিভ আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেছেন, বিমান হামলায় সেনা ঘাঁটিতে ৯ জন নিহত হয়েছে এবং আরো ৫৭ জন আহত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, সামরিক ঘাঁটিতে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইয়ভরিভ সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ওই ঘাঁটিতে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স যাতায়াত করার খবর দিয়েছে বিবিসি।

এর আগে সেখানকার আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, দখলদাররা (রুশ বাহিনী) আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, সেখানে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে রয়েছে ওই সামরিক ঘাঁটি। তবে ঘাঁটির কী কী ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় আঘাত হেনেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।
সূত্র : বিবিসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026