1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৫ বার দেখা হয়েছে

আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নারী-শিশুসহ ৬১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন। আল-জাজিরা সূত্রে এ তথ্য জানা যায়।

দেশটির ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশু রয়েছে।

প্রাদেশিক গভর্নর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকা পড়েন।

জানা গেছে, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি। যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026