1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

দেশের সবচাইতে বড় অশুভ শক্তি আওয়ামী লীগ: রিজভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ২৮৫ বার দেখা হয়েছে

দেশের সবচাইতে বড় অশুভ শক্তি আওয়ামী লীগ: রিজভী
দেশের সবচাইতে বড় অশুভ শক্তি আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর এই অশুভ শক্তির মূল নেতৃত্বে আছেন শেখ হাসিনা। যেদিন আজীবনের জন্য এই অশুভ শক্তির পতন ঘটবে সেদিন আমরা বৈশাখ উদযাপন করবো।

রোববার দুপুরে নয়াপল্টন কোন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে এখন কবি গুরুর বসন্ত হারিয়ে গেছে। আমাদের কোনো বসন্ত নেই। উৎসব নেই।

এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই কারাগারে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে শেষ করে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তাই তাকে চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে না। কিছুদিন আগে পিজি হাসপাতালে নেয়া হলেও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে দেয়া হয়নি। এমনকি কারাগারে আত্মীয়দের সাক্ষাত করার অনুমতিও দিতে চাচ্ছে না।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার দুই হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। চোখে অপারেশন করা হয়েছে। তার আরো বিভিন্ন রোগ আছে। এমতাবস্থায় আধুনিক পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা দেয়া অতীব জরুরি।

“আমি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি”।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026