1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রবিবার সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত বলবৎ থাকবে। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের রাস্তা
শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সব নাগরিককে পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনোক্রমেই অন্যকোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।
কেন্দ্রীয় শহীদ মিনারে বের হওয়ার রাস্তা
শহীদ মিনার দিয়ে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রুমানা চত্বরের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না। এ ক্ষেত্রে কয়েকটি সড়ক বন্ধ থাকবে। তার মধ্যে হচ্ছে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং। এছাড়াও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাস্তায় আলপনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রুমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

আজ সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, হাইকোর্ট, টিএসসি, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রুমানা চত্বর, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে। পরদিন সোমবার ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গাড়ি পার্কিং ব্যবস্থা
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা থাকবে। নগরবাসীর জন্য

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026