1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর : স্পিকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৫৮ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সংসদ সদস্যগণ এক্ষেত্রে সচেতনতা তৈরি, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। ইতিমধ্যে সংসদ সদস্য ও ডাক্তারদের সমন্বয়ে একটি দল তামাক বিরোধী প্রচারণায় কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) এর উদ্যোগে ‘এসিলারেটিং এফোর্টস টু অ্যান্ড টিউবারকোলোসিস ইন বাংলাদেশ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন।

স্পিকার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যসমূহের মধ্যে মাতৃমৃত্যু হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, শিশুর টিকা প্রদান ইত্যাদি অনেক ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। যক্ষ্মা সম্পূর্ণ নির্মূলে ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে পরামর্শক্রমে সেমিনার আয়োজনের মাধ্যমে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে যক্ষ্মা প্রতিরোধমূলক কার্যক্রম ছড়িয়ে দিতে পারে।
আইসিডিডিআরবির সিনিয়র বিজ্ঞানী ড. সায়েরা বানুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরমা দত্ত এমপি বক্তব্য রাখেন। কর্মশালায় ডা. শাহরিয়ার ও আইসিডিডিআরবির অন্যান্য বিশেষজ্ঞগণ তাদের মতামত ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026