1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আফ্রিকা য় বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

ঘটনাটি আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর। সেখানে মার্কেটের ওপর একটি হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর বিবিসির।

জানা গেছে, কঙ্গোর রাজধানী কিনশাসার একটি বাজারে হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে আশেপাশের বাড়ি ও বাজার করতে আসা ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগই ওই মার্কেটের নারী ব্যবসায়ী বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কিনশাসার উপকণ্ঠে মাতাদি-কিবালা জেলায় ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতদের নিথর দেহ পানির মধ্যে পড়ে রয়েছে। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জানা যায়নি তার ছিঁড়ে পড়ার কারণও।
কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেদিন সকালে বৃষ্টি হয়ে মার্কেটে পানি জমে গিয়েছিল। তারটি ছিঁড়ে ওই জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। সেই পানির মধ্যেই কেনাবেচা সারতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026