1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

রংপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ ৪ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

রংপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।

মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026