1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি কিয়েভে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজারদর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্গঠন, সভাপতি আইনমন্ত্রী ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক জয়, ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে মারকিনিওসের ক্ষমা প্রার্থনা

অমর একুশে গ্রন্থমেলা-২০২২ দুই সপ্তাহ পেছানো হয়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় অমর একুশে গ্রন্থমেলা-২০২২ দুই সপ্তাহ পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের বইমেলা।

রোববার মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। অবশ্য এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে এখনও জানানো হয়নি।
মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনও অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

এদিকে বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026