1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের

ঢাকায় বৃষ্টি, বাড়তে পারে শীত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

রাত সাড়ে ৮ টা। পৌষের বৃষ্টিতে ভিজল ঢাকা। পৌষের শেষে যখন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি, ঠিক এ সময় হালকা বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান।

বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা বাড়তে পারে। আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীত বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে রোদের হাসিতে ঢাকায় সকাল শুরু হলেও বেলা গড়াতেই সেই হাসি মিলিয়ে যেতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দু-এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে বৃষ্টি। রাত সাড়ে ৯টার দিকে মোটামুটি ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি পড়তে দেখা গেছে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায়।

তবে আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল। সকালে রোদ থাকলেও দুপুর গড়াতেই দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘের দখলে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে আগামী দুইদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

একইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026