1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের

করোনার সংক্রমণ রাড়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত কাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ১৪৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে এ মুহূর্তে দেশজুড়ে আলোচনা চলছে। আগামী ১৬ জানুয়ারি সিটি করপোরেশনটিতে নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।

এরমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। অন্যদিকে নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১৪ জানুয়ারি।

এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমবার দেবনাথ যুগান্তরকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের বিষয়টি মঙ্গলবার কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

তবে কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতির বিশেষ ব্যতিক্রম না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ ঘোষিত নির্বাচনগুলো শেষ করতে চায় সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026