1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

পুরান ঢাকার কাপ্তান বাজারে আগুন, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

পুরান ঢাকার কাপ্তানবাজারে লাগা আগুনে কয়েকটি মুদি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর পৌনে ৫টায় লাগা ওই আগুন সকাল ৮টার দিকে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নেভানোর পর একটি মার্কেট থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান মো. আজাদ সমকালকে জানান, তারা শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পান। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দোকানগুলোতে পণ্য এবং দ্রুত পুড়তে পারে- এমন সব বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তাছাড়া সেখানে পানির উৎসও কম ছিল। তারপরও অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নেভাতে কয়েক ঘণ্টা লেগে যায়।

এই কর্মকর্তা বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে তদন্ত কমিটি করা হবে। উদ্ধার করা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026