1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, আছে টর্চার সেল দম্পতি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগরীর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের সাথে পরিচিত হয়ে তাকে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। এছাড়াও হত্যার ভয় দেখিয়ে বলপূর্বক অর্থ আদায়, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত একটি চক্রটি। এ ধরনের একটি চক্রের সদস্য এক দম্পতিকে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব সদস্যরা।

এরা হলেন মো. শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছা. আসমানী আক্তার (২৪)।

সোমবার বিকেলে রংপুর র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার এক মামলার ছায়া তদন্ত শুরু করে জিম্মিকারী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় এ সংবাদ প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প গত রবিবার রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছা. আসমানী আক্তারকে (২৪) গ্রেফতার করেন।
অভিযান চলাকালীন সময়ে র‌্যাব তাদের বাসার ৬ষ্ঠ তলায় একটি টর্চার সেলের সন্ধান পায়। ওই সেলে টার্গেট করা ব্যক্তিদের জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করতো তারা। এছাড়াও সেল থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্কের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুইটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামিরা বিভিন্ন ব্যক্তিদের জিম্মি করে টাকা আদায় এবং নির্যাতনের কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আরপিএমপি কোতয়ালী থানার মামলা মূলে হস্থান্তর করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026