1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঁচ দিনের ব্যবধানে রংপুরে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

আজ সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহামুদ বশির আহমেদ জানান, রংপুরের মো. নবাব হোসেইন ওরফে নয়ন (২৮) নামে এক ব্যক্তি অভিযোগ করেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মিত্রবাড়ি মোড়ের ‘নিউরন প্লাস এন্ড জনসেবা গ্রুপ’ নামে নিবারণ চন্দ্র রায়ের ছেলে নারায়ণ রায় ওরফে দীপঙ্কর (২৮) বিভিন্নজনকে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে প্রতারক ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। গত ১ জানুয়ারি র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন থানার একাধিক মামলার পলাতক আসামি জয় নারায়ণ রায় ওরফে দীপঙ্করকে (২৮) গ্রেফতার করে।
এর আগে গত বুধবার বগুড়ায় চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। কুড়িগ্রাম জেলা থেকে রিজওয়ানুল নামের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026