1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল : হাজারো বাড়ি পুড়ে ছাই, নিখোঁজ ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৬০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুই শহরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দাবানল। এতে অন্তত এক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। নিখোঁজ রয়েছেন তিনজন। শঙ্কা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। শনিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

তবে এর আগে কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের রিপোর্ট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ডেনভার মেট্রোপলিটান অঞ্চলে দাবানলের শুরু হয়। বাতাসের গতি প্রতিঘণ্টায় ১০০ মাইলের বেশি থাকায় সুপিরিয়র ও লুইসভিলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে হাজার হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রায় দুই ঘণ্টায় ছয় হাজার একর এলাকা পুড়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। বোল্ডারের কাউন্টি শেরিফ জো পেলে নিখোঁজ তিনজনের শনাক্তের বিষয়ে অস্বীকার করেন এবং বলেন তারা বাড়িতেই ছিলেন এবং আগুনে পুড়ে গেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বোল্ডারে ১০ ইঞ্চির বেশি বরফ পরেছে এতে করে নিখোঁজদের খুঁজে বের করার প্রক্রিয়া জটিল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026