1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার হাইকোর্টে বিশেষ পদক্ষেপে ১২ দিনে ৬২ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোও সংলাপে আগ্রহী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে অংশ নিতে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বেশ কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দল। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, শুধু নিবন্ধিত দলগুলোর সঙ্গে একতরফা নির্বাচন নিয়ে সংলাপ নয়। অনিবন্ধিত দলগুলোও দেশের অগ্রগতির কাজে নানাভাবে ভূমিকা রাখছে। তাই নির্বাচন নিয়ে অনিবন্ধিত দলগুলোর সঙ্গেও সংলাপে বসতে হবে।

বক্তারা বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো শুধু রাষ্ট্রক্ষমতার পালাবদলের পথ খোঁজে। এককভাবে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় আসীন হওয়াটাই এখানে মূল লক্ষ্য বলে দৃশ্যমান। ফলে বুর্জোয়া দলগুলো রাজনৈতিক দলের নিবন্ধনের সুযোগ নিয়ে চলমান ও ভবিষ্যৎ রাজনীতিতে সক্রিয় এবং সম্ভাবনাময় দলগুলোকে কোণঠাসা করে রাখছে নির্বাচনের পর নির্বাচন, যা রাষ্ট্রের ন্যায়, কল্যাণ, সাম্য ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ।

অনিবন্ধিত দলগুলোর নেতারা আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য যে সংলাপ করছেন তা অবশ্যই আরো প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য হবে যদি তিনি একটি সর্বজনীন সংলাপের উদ্যোগ নেন। যে উদ্যোগে গুরুত্ব পাবে দেশের জনগণ এবং পাশাপাশি অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো। কারণ, স্বাধীনতার আগে থেকেই সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বিজয়- সব কিছুতেই নেতৃত্ব দিয়েছে যে দলগুলো, তার সবই ছিল অনিবন্ধিত।

এমনকি ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ এ দেশের বড় বড় অর্জনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই নিবন্ধনহীন ছিল। সুতরাং নিবন্ধিত এবং অনিবন্ধিত সূত্রের বেড়াজাল, বৈষম্য ও বিভাজন সৃষ্টির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূল সূত্রই অস্বীকার করা হচ্ছে নির্মমভাবে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের চেয়ারম্যান এম নাজিমউদ্দীন আল-আজাদ। সংহতি জানিয়ে অংশগ্রহণ ও বক্তব্য দেন প্রায় ৩০টির অধিক অনিবন্ধিত রাজনৈতিক দল এবং জোটের নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026