1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ জাফর আলম স্মরণে তোরণ নির্মাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩১৯ বার দেখা হয়েছে

কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ এটিএম জাফর আলম স্মরণে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এ তোরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি ও আশিক উল্যাহ রফিকসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন ।

তোরণ উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সকল সুযোগসুবিধা দেয়া হবে। তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিএনপি’কে ভাঙ্গার জন্য অন্য কারো প্রয়োজন নেই, বিএনপি’ই যথেষ্ট।

উল্লেখ্য, আরাকান সড়কে প্রথম কিলোমিটারে শহিদ এটিএম জাফর আলম স্মরণে তোরণটি নির্মাণ করে কক্সবাজার সড়ক বিভাগ। ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হল তথা বর্তমানে জহরুল হক হলে পাক হানাদার বাহিনীর আক্রমন প্রতিহত করতে গিয়ে নির্মমভাবে শহিদ হন এটিএম জাফর আলম সিএসপি।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026