1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

ফিলিপাইনে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৩৭৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার দেখা হয়েছে

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচশজন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫৬ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ।

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্লাবিত হয় বহু গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। টাইফুনের আঘাতে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সবকিছুই বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

 

দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশের সঙ্গে দেশটির সামরিক বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। কয়েক হাজার সংশ্লিষ্ট সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

জানা গেছে, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। টাইফুনে জনপ্রিয় পর্যটন স্পট বোহোল রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেই মারা গেছেন ৪৯ জন। ঘূর্ণিঝড় রাই-র আঘাতে চার লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন দেশটিতে।

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে ক্ষতিগ্রস্তদের জন্য ৪০ কোটি মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026